রাণীনগরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ | Daily Chandni Bazar রাণীনগরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ০০:৫২
রাণীনগরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ

রাণীনগরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

নওগাঁর রাণীনগরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিমপুর সোনারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মজিবর রহমান ওরফে ডুবা (৪৩), কাশিমপুর গ্রামের আনোয়ার সোনারের ছেলে সাইদুল সোনার (৩২) এবং আতাইকুলা গ্রামের মোজাম হোসেনের ছেলে সাগর হোসেন (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামের ফেরদৌস সরদারের বাড়ি থেকে তার ডায়াং-৮০সিসি একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় -’ানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে কাশিমপুর সোনারপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে ডুবাকে আটক করে। আকট মজিবর রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা -^ীকার করলে তাকে থানা পুলিশে সোর্পদ করে মামলা দায়ের করেন ফেরদৌস সরদার। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমানের দেওয়া তথ্যমতে, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিমপুর গ্রামের সাইদুল সোনার এবং আতাইকুলা গ্রামের সাগর হোসেনকে আটক করে পুলিশ।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের দেওয়া তথ্যমতে উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অব-’ায় চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আটককৃত তিনজনকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।