বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন | Daily Chandni Bazar বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:১৪
বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর তাঁর মরদেহ রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যুর পর মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন সেখান দিয়ে চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।